সংবাদ

লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি,চুয়াডাঙ্গা
প্রতিনিধি,চুয়াডাঙ্গা
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

 লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধ ইঞ্জিনচালিত যান লাটাহাম্বারের ধাক্কায় আব্দুল লতিফ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের জেহালা ইউনিয়নের রোয়াকুলি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ ব্যক্তিগত কাজে আলমডাঙ্গা শহরে এসেছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রোয়াকুলি রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি লাটাহাম্বারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল লতিফের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

লাটাহাম্বারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধ ইঞ্জিনচালিত যান লাটাহাম্বারের ধাক্কায় আব্দুল লতিফ (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের জেহালা ইউনিয়নের রোয়াকুলি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের মোজাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ ব্যক্তিগত কাজে আলমডাঙ্গা শহরে এসেছিলেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রোয়াকুলি রেলগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি লাটাহাম্বারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল লতিফের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত