সংবাদ

নিখোঁজের এক দিন পর মিলল লাশ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

নিখোঁজের এক দিন পর মিলল লাশ
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের এক দিন পর আনছার আলী (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনছার আলী দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগা আনছার আলী বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ৬ আগস্ট সকালে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে এটি অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের এক দিন পর মিলল লাশ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের এক দিন পর আনছার আলী (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনছার আলী দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভোগা আনছার আলী বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ৬ আগস্ট সকালে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে এটি অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত