সংবাদ

নরসিংদীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

নরসিংদীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি
ছবি : সংবাদ

তীব্র গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন দামের প্রতিবাদে নরসিংদীতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জোটের স্থানীয় নেতারা।

জোটের জেলা মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁঞার নেতৃত্বে প্রতিনিধিদলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এখন চরম সংকটে দিন পার করছেন।

স্মারকলিপিতে জোটের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সারাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, ‘ভুতুড়ে’ ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল নিশ্চিত করা।

এ ছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করা এবং অসাধু সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

জোটের নেতারা বলেন, জনগণের স্বার্থে এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

নরসিংদীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

তীব্র গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের লাগামহীন দামের প্রতিবাদে নরসিংদীতে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জোটের স্থানীয় নেতারা।

জোটের জেলা মুখ্য সমন্বয়ক মো. ইব্রাহিম ভূঁঞার নেতৃত্বে প্রতিনিধিদলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি তুলে ধরে বলা হয়, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এখন চরম সংকটে দিন পার করছেন।

স্মারকলিপিতে জোটের পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-সারাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, ‘ভুতুড়ে’ ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে সঠিক মিটার রিডিং অনুযায়ী বিল নিশ্চিত করা।

এ ছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার করা এবং অসাধু সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

জোটের নেতারা বলেন, জনগণের স্বার্থে এই দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্মারকলিপিটি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত