সংবাদ

বেনাপোল সীমান্তে চোরাই পণ্য জব্দ

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

বেনাপোল সীমান্তে চোরাই পণ্য জব্দ
জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি : সংবাদ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব পণ্য জব্দ করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, ফুচকা, চকলেট এবং বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল সীমান্তে চোরাই পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব পণ্য জব্দ করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, ফুচকা, চকলেট এবং বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত