সংবাদ

মাদকবিরোধী অভিযানের নামে প্রবাসীকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

মাদকবিরোধী অভিযানের নামে প্রবাসীকে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলায় একদল যুবকের ‘মাদকবিরোধী অভিযানের নামে চালানো হট্টগোলে শাহজাহান পাটওয়ারী (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) নিহতের ভাই স্বপন পাটোয়ারী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) একদল যুবক লাঠিসোঁটা নিয়ে মাদকবিরোধী অভিযানের নামে একটি বাড়িতে ঢোকেন। প্রবাসী শাহজাহান এর কারণ জানতে চাইলে যুবকেরা তার ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে এই হামলা হয়েছে। তবে স্বপন মাহমুদ অভিযোগ অস্বীকার করেছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযানের নামে প্রবাসীকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

চাঁদপুর সদর উপজেলায় একদল যুবকের ‘মাদকবিরোধী অভিযানের নামে চালানো হট্টগোলে শাহজাহান পাটওয়ারী (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) নিহতের ভাই স্বপন পাটোয়ারী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) একদল যুবক লাঠিসোঁটা নিয়ে মাদকবিরোধী অভিযানের নামে একটি বাড়িতে ঢোকেন। প্রবাসী শাহজাহান এর কারণ জানতে চাইলে যুবকেরা তার ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের দাবি, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে এই হামলা হয়েছে। তবে স্বপন মাহমুদ অভিযোগ অস্বীকার করেছেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত