সংবাদ

বাসের ধাক্কায় অটোরিকশা চুরমার, চালক নিহত

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৬:২৩ পিএম

বাসের ধাক্কায় অটোরিকশা চুরমার, চালক নিহত
ছবি : সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল একজন যাত্রী নিয়ে মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিজকুঞ্জরা এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সাইফুল। দুর্ঘটনায় আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা চুরমার, চালক নিহত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।

নিহত সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল একজন যাত্রী নিয়ে মিরসরাইয়ের বারৈয়ারহাট থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিজকুঞ্জরা এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান চালক সাইফুল। দুর্ঘটনায় আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত