সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব : মামুনুল হক

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব : মামুনুল হক
ফেনীতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। ছবি : সংবাদ

জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলনের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মধ্যেই দেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনীর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখা আয়োজিত ‘মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তেল-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেও এই সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘৭০ শতাংশ মানুষের গণরায়কে উপেক্ষা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।’

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সংবিধানের পূর্ণাঙ্গ সংস্কার চাই, কোনো আংশিক সংশোধন আমরা মানব না। দেশের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাদের রায় নিয়ে তামাশা করা বন্ধ করতে হবে।’

এ সময় তিনি ১৯৭২ সালের সংবিধানকে ‘অন্য দেশের অনুকরণ’ হিসেবে উল্লেখ করে বলেন, পরবর্তী সময়ে ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে সংবিধানের মৌলিক বিষয়গুলো ক্ষুণ্ণ করা হয়েছে।

রাজনৈতিকভাবে পরাজিত ও দণ্ডপ্রাপ্তদের প্রতিবেশী দেশ আশ্রয় এবং সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সমর্থন জানানো দুঃখজনক।

খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের নায়েবে আমির শাইখুল হাদিস মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি।

আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান ও মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদুজ্জামান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ দিদারুল ইসলাম।

সমাবেশে অতিথি হিসেবে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জাতীয় নাগরিক কমিটির ফেনী জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক এবং বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক সোহরাব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ জুনায়েদ ও জেলা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব : মামুনুল হক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত