সংবাদ

কিশোর অপরাধে উদ্বেগ বাড়ছে সিলেটে

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম

কিশোর অপরাধে উদ্বেগ বাড়ছে সিলেটে

একসময় শান্ত ও নিরাপদ নগরী হিসেবে পরিচিত ছিল সিলেট। সাম্প্রতিক সময়ে কিশোরদের জড়িয়ে পড়া নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সিলেট শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছিনতাই, মাদকসেবন ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন নয় বরং ধীরে ধীরে তা নিয়মিত ঘটনার রূপ নিচ্ছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

কিশোর গ্যাং তৈরির পেছনে রয়েছে পারিবারিক অবহেলা, সামাজিক নিয়ন্ত্রণের অভাব, মাদকাসক্তি এবং সামাজিক মাধ্যমের অপব্যবহার। অনেক সময় দেখা যায়, অল্প বয়সী কিশোররা ভুল বন্ধুত্বের প্রভাবে অপরাধের পথে পা বাড়ায়। এর ফলে তাদের ভবিষ্যৎ যেমন অন্ধকার হয়ে যাচ্ছে, তেমনই সমাজেও অস্থিরতা বাড়ছে।

এই সমস্যা মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি। কিশোরদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে তাদের ইতিবাচক পথে পরিচালিত করতে হবে। কিশোর অপরাধ দমনে এখনই সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।

সোমনা আক্তার

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

কিশোর অপরাধে উদ্বেগ বাড়ছে সিলেটে

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

একসময় শান্ত ও নিরাপদ নগরী হিসেবে পরিচিত ছিল সিলেট। সাম্প্রতিক সময়ে কিশোরদের জড়িয়ে পড়া নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সিলেট শহরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, ছিনতাই, মাদকসেবন ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন নয় বরং ধীরে ধীরে তা নিয়মিত ঘটনার রূপ নিচ্ছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

কিশোর গ্যাং তৈরির পেছনে রয়েছে পারিবারিক অবহেলা, সামাজিক নিয়ন্ত্রণের অভাব, মাদকাসক্তি এবং সামাজিক মাধ্যমের অপব্যবহার। অনেক সময় দেখা যায়, অল্প বয়সী কিশোররা ভুল বন্ধুত্বের প্রভাবে অপরাধের পথে পা বাড়ায়। এর ফলে তাদের ভবিষ্যৎ যেমন অন্ধকার হয়ে যাচ্ছে, তেমনই সমাজেও অস্থিরতা বাড়ছে।

এই সমস্যা মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি। কিশোরদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে তাদের ইতিবাচক পথে পরিচালিত করতে হবে। কিশোর অপরাধ দমনে এখনই সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।

সোমনা আক্তার

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত