সংবাদ

ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

জুলাই আন্দোলনের অন্যতম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দীন গ্রেফতারের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর ওসি মো. মেজবাহ উদ্দীন জানান, "আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ বাচ্চুকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।"

​এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মানবতাবিরোধী অপরাধের এই মামলার রায় ঘোষণা করেন। সেই রায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই রায়ে পুলিশের দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার পাশাপাশি ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে পুলিশের আটজন, বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৯ নেতা, একজন চিকিৎসক এবং বিশ্ববিদ্যালয়ের আটজন কর্মচারী রয়েছেন।

​২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের মুখে পড়ে। এর চারদিন পর ৯ আগস্ট শিক্ষার্থীদের তীব্র দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। দীর্ঘ আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সাজাপ্রাপ্ত এই সাবেক উপাচার্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত