সংবাদ

মশার উপদ্রব

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

মশার উপদ্রব

শহরাঞ্চলগুলোতে মশার উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে, এটি এখন অসহনীয় মাত্রায় পৌঁছে যাচ্ছে। এখন শুধু রাতে নয়, দিনেও মশারি টাঙিয়ে রাখতে হচ্ছে বাসা বাড়িগুলোতে। এরপরেও নিস্তার মিলছে না মশার কামড় থেকে। মশার এই ব্যাপক বিস্তারের কারণগুলো খুবই স্পষ্ট। এতে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪০১ জন মানুষের এবং আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন প্রায় ১ লাখের কাছাকাছি মানুষ। এই সংখ্যাটা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া মশার কামড়ে আক্রান্ত হয়ে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়ার মতো রোগে ভুগছে মানুষ। আক্রান্তদের মাঝে শীর্ষে আছে বিভিন্ন বয়সের শিক্ষার্থী, শিশু ও বয়োবৃদ্ধরা। এসব ক্ষেত্রে দেখা যায় পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে গেলে সরকার মশা নিধন কর্মসূচির কাজ বাস্তবায়ন করে। যার ফলে লোকাল এরিয়াগুলোতে মশার উপদ্রব যেমন আছে তেমনই থেকে যায়।

প্রশাসনের এমন কপটতা সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। জনগণ চায় প্রশাসন যেন এবার কঠোর অবস্থানে থেকে সরেজমিন উপস্থিত থেকে মশা নিধন কর্মসূচিতে কার্যকর ভূমিকা পালন করে এবং জনজীবনকে মশার উপদ্রব থেকে বাঁচায়।

আশা মনি

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

মশার উপদ্রব

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত