সংবাদ

শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম

শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা
ছবি : সংবাদ

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় শহীদ মিনার থেকে শিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে মানিকগঞ্জ সদর জাগীর ইউনিয়নের শহীদ মিনারের মতো প্রকাশ্য স্থানে কিশোরের এমন মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড-তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

নিহত শিহাব সদর উপজেলার জাগীর ইউনিয়নের মো. সেলিমের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের একটি মাছের দোকানে কাজ করত।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত দু’দিন ধরে শিহাব রাতের বেলা তার এক বন্ধুর বাড়িতে থাকছিল। গতকাল রাতেও রাতের খাবার শেষে সে ঘর থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়ি না ফেরায় স্বজনরা ভেবেছিলেন সে যথারীতি বন্ধুর বাড়িতেই রাত যাপন করছে। তবে সকালে জাগীর ব্রিজের নিচে অবস্থিত শহীদ মিনারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে।

নিহতের পরিবারের দাবি, এটি সাধারণ কোনো আত্মহত্যা নয়; বরং শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। একই সাথে এলাকার সর্বস্তরের মানুষ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত