বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক-হেলপারসহ চারজন আটকা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কেবিন কেটে তাদের উদ্ধার করে। ইতিমধ্যে কেবিনে আটকা পড়া অবস্থায় দুইজন মারা যান। গুরুতর আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন