মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত তারা মিয়া কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
রোববার (৯ আগস্ট) সকালে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবির এই কর্মকর্তা জানান, রোববার ভোর চারটার দিকে কুলাউড়া সীমান্তের ওপারে ভারতের মাগুরুলি এলাকায় সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে একদল চোরাকারবারি যাওয়ার সময় বিএসএফ গুলি চালায়। এতে তারা মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ আরও জানান, নিহত তারা মিয়ার বিরুদ্ধে চোরাকারবারের একটি মামলা রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তারা মিয়ার মরদেহ ভারতের উনকোটি জেলার ইরানি থানার মাগুরউলি এলাকায় রয়েছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন