বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাসের ধাক্কায় আবু হানিফ ব্যাপারী (৬৪) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকালে বাগেরহাট-শরণখোলা সড়কের শরণখোলার রাজৈ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত আবু হানিফ ব্যাপারী উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নুরুল ব্যাপারীর ছেলে।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, রোববার (৯ আগস্ট) সকালে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানরিকশাকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চালকসহ চারজন যাত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফ ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন