সংবাদ

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষককে কুপিয়ে জখম

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষককে কুপিয়ে জখম
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় আরিফুল ইসলাম নামের এক কলেজশিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ জুয়া চক্রের বিরুদ্ধে। হামলার পর তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে পরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত আট দিন ধরে অচেতন অবস্থায় চিকিৎসাধীন আছেন তিনি।

আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। ঘটনার পরদিন তার বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেন, যেখানে ছয়জন কথিত অনলাইন জুয়া-ক্যাসিনো ব্যবসায়ীসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গন্ধমরুয়া এলাকায় দীর্ঘদিন ধরে রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন অনলাইন জুয়া-ক্যাসিনো পরিচালনা করে আসছিলেন, যাতে এলাকার অনেকে সর্বস্বান্ত হয়েছেন। সচেতন নাগরিক হিসেবে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করছিলেন এবং পুলিশে জানানোর কথাও বলেছিলেন। এর জেরে ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলাকারীরা লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

আহত শিক্ষকের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, ছেলের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল এবং আট দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন, এখনো জ্ঞান ফেরেনি। মামলার সাত দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষককে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত