এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। চলতি বছরের (২০২৬) এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ অর্জন করেছেন। এই অভাবনীয় সাফল্য কলেজের একাডেমিক ঐতিহ্যে নতুন এক মাত্রা যোগ করেছে।
এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও ৫২ জন ক্যাডেটের মধ্যে ৫১ জন জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অর্জনের তথ্য নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি। ১৮তম ইনটেকের ক্যাডেটদের এই কাঙ্ক্ষিত সাফল্যে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী সদর দপ্তরের সঠিক দিকনির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ এবং অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদানই এই সাফল্যের মূল ভিত্তি। পাশাপাশি ক্যাডেটদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যবসায় এই ফলাফল নিশ্চিত করেছে।
অধ্যক্ষ আরও জানান, ক্যাডেট কলেজের কঠোর শৃঙ্খলা ও যুগোপযোগী শিক্ষা পদ্ধতির কারণেই প্রতি বছর এমন ঈর্ষণীয় ফল অর্জন সম্ভব হচ্ছে। নিয়মনিষ্ঠ পাঠপরিক্রমা যে বড় অর্জনের সোপান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্যতম সেরা এই প্রতিষ্ঠানটি তা বারবার প্রমাণ করে আসছে।
ক্যাডেটদের এই উজ্জ্বল ভবিষ্যতে কলেজের পক্ষ থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন