বাগেরহাটের ফকিরহাটে বাড়ির পাশে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে রাকিব শেখ নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাকিব ওই গ্রামের রাব্বি শেখের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরের পর বাড়ির সবার অগোচরে বাইরে বের হয় শিশু রাকিব। খেলার ছলে একপর্যায়ে সে গোয়ালঘরের পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি গভীর ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তারিফ উদ্দিন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাকিবের মা-বাবা। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন