সংবাদ

নিমিষেই তলিয়ে গেল কোটি টাকার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০২:০৯ পিএম

নিমিষেই তলিয়ে গেল কোটি টাকার সিমেন্ট
ছবি : সংবাদ

চাঁদপুর নদী বন্দরের প্রবেশমুখ বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীর তীব্র ঘূর্ণি স্রোতে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রলার মালিক।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটির নাম ‘এইচ এম পরিবহন’। সিমেন্ট নিয়ে এটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের শহরতলী বাগরা বাজার ঘাটের দিকে যাচ্ছিল।

ট্রলারের সুকানি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বড় স্টেশন মোলহেড এলাকা অতিক্রম করার সময় ট্রলারটি মেঘনা নদীর শক্তিশালী একটি ঘূর্ণি স্রোতের মুখে পড়ে। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি পানিতে তলিয়ে যেতে শুরু করে। এসময় ট্রলারে থাকা চারজন আরোহী নদীতে ঝাঁপ দেন। আশপাশের নৌকা ও ট্রলারের মাঝিরা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

ট্রলারের মালিক হানিফ বেপারি জানান, ট্রলারে থাকা ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট পুরোটাই পানিতে তলিয়ে গেছে। ট্রলারসহ এই দুর্ঘটনায় তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে চাঁদপুর থানা-পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বলেন, ‘সিমেন্ট কোম্পানির মালামালের চেয়েও বড় ক্ষতি হয়েছে ট্রলার মালিকের। তার একমাত্র সম্বলটি নদীতে তলিয়ে গেল। আমরা ক্ষতিগ্রস্ত মালিকের সহায়তায় সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

স্থানীয় বাসিন্দারা জানান, চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকাটি মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা হওয়ায় এখানে সারা বছরই তীব্র ঘূর্ণি স্রোত থাকে। পর্যাপ্ত সতর্কতা ও দিকনির্দেশনার অভাবে এখানে মাঝেমধ্যেই এমন নৌ-দুর্ঘটনা ঘটছে। ব্যবসায়ীরা এই রুটটিকে এখন নৌ-চলাচলের জন্য মরণফাঁদ হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

নিমিষেই তলিয়ে গেল কোটি টাকার সিমেন্ট

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত