ফেনী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি কলেজ, ১২টি মাদ্রাসা, ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি ক্রীড়া ক্লাবসহ মোট ৬৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব সামগ্রী গ্রহণ করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট সেটসহ বিভিন্ন খেলার সরঞ্জাম তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক, মোবাইল ফোনের আসক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে নিয়মিত মাঠপর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে।’
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন আমান উদ্দিন কায়সার সাব্বির, দেলোয়ার হোসেন বাবুল ও শিক্ষা সুপারভাইজার কামরুন্নাহার।
সমাপনী বক্তব্যে ইউএনও সুলতানা নাসরিন কান্তা বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে স্থানীয় ক্রীড়া অবকাঠামো ও সরঞ্জামের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন