সংবাদ

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু
ছবি : সংবাদ

কুড়িগ্রামের রাজারহাটে একটি বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের বুড়িদহ বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে। আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আবদুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সবার বাড়ি একই গ্রামে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ বিলে মাছ ধরতে যান। এ সময় পানির ওপর থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের রাজারহাটে একটি বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের বুড়িদহ বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে। আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আবদুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সবার বাড়ি একই গ্রামে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন জেলে বুড়িদহ বিলে মাছ ধরতে যান। এ সময় পানির ওপর থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত