গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ নয় দাবি করে এবং ফলাফল বাতিলের দাবিতে সোমবার (১০ আগস্ট) রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। একপর্যায়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা পরিষদের ফটকে প্রতীকী তালা লাগিয়ে দেন।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহান ও সদস্যসচিব পারভেজ সরকারসহ ইউনিয়ন পর্যায়ের নেতারা।
বিক্ষোভকারীদের দাবি, ফ্যামিলি কার্ড শুমারির মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। অযোগ্যদের প্রাধান্য দিয়ে প্রকৃত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে বর্তমান তালিকা বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম শুরুর আহ্বান জানান।
কর্মসূচি শেষে আন্দোলনকারীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে একটি তালা লাগিয়ে দেন। ছাত্রদলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়োগে এই ‘নয়ছয়’ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এই নিয়োগ নিয়ে এলাকায় সাধারণ চাকরিপ্রার্থীদের মধ্যেও চাপা ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন