টাঙ্গাইলের সখিপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর ইসলাম সিজারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নাটোর থানা পুলিশের মাধ্যমে তাকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাগর ইসলাম সিজার সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, একটি সিআর (CR) মামলায় সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার সন্ধ্যায় নাটোর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার তথ্য অনলাইনে যাচাই করে দেখা যায়, সখিপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলার (মামলা নং-০৩(০৮)২০২৪) এজাহারভুক্ত আসামি তিনি।
নাটোর থানা থেকে বিষয়টি সখিপুর থানাকে জানানো হলে পুলিশ গিয়ে তাকে সখিপুরে নিয়ে আসে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাগর ইসলাম সিজার বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন