সংবাদ

মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে ছেলের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৩:৩২ পিএম

মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে ছেলের মৃত্যু
ছবি : সংবাদ

হবিগঞ্জের মাধবপুরে মায়ের মৃত্যুর পর ধর্মীয় আচার পালন করতে গিয়ে পুকুরে ডুবে স্বপন রায় (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন রায় ওই এলাকার মৃত শচেন রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুযায়ী ১১ আগস্ট সকালে বাড়ির পাশের পুকুরে মায়ের ‘অস্থি’ সংগ্রহ করতে নামেন তিনি। একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মায়ের অস্থি সংগ্রহ করতে গিয়ে পুকুরে ডুবে ছেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে মায়ের মৃত্যুর পর ধর্মীয় আচার পালন করতে গিয়ে পুকুরে ডুবে স্বপন রায় (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে মাধবপুর পৌরসভার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন রায় ওই এলাকার মৃত শচেন রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুযায়ী ১১ আগস্ট সকালে বাড়ির পাশের পুকুরে মায়ের ‘অস্থি’ সংগ্রহ করতে নামেন তিনি। একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত