ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মদন চন্দ্র সাহা, তন্ময় কুমার চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ ও এএসআই মারুফ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার দিবাগত রাত ১২টার দিকে দোহার পৌরসভা ও সুতারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ গ্রাম হেরোইন ও ১১৭টি ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য, সিআর মামলায় সাজাপ্রাপ্ত ২ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন–দক্ষিণ রাধানগরের শরীফ ভদ্দার (৩৫), দোহার ঘাটার সজীব হোসেন ওরফে রকিব (২৮), দিপু হোসেন (২৩) ও কাঁটাখালীর রবিন হোসেন (২৫)। এদের মধ্যে সজীব হোসেন দোহার পৌরসভা ছাত্রলীগের সদস্য। এ ছাড়া মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়ার আলী পত্তনদারকেও (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন–সালাউদ্দিন, কাকলী আক্তার, কনিকা রানী, আকলিমা বেগম, রেহানা খানম ও মাবিয়া খাতুন। তারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি।
দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন