বাংলাদেশের তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং জাপানের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে মুন্সিগঞ্জে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘টুডেস ট্রেনিং, টুমোরোস জার্নি টু জাপান’ শীর্ষক এই সেমিনার ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে হার্টফুল লিমিটেড।
মঙ্গলবার (১১ আগস্ট) মুন্সিগঞ্জের বাংলাদেশ কোস্ট গার্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (বিসিজিটিটিআই) মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিন তিনটি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে সমাপনী সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মোহাম্মদ হাফিজুল বিল্লাহ। হাই টেক করপোরেশনের সিইও ইউশিদা তোমোহিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের ফুকুজাওয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জুন ফুকুজাওয়া। এ ছাড়া জাপানের ৪ জন প্রতিনিধি ও ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রশিক্ষক দল অনুষ্ঠানে অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে ভালো করতে হলে শুধু কারিগরি দক্ষতা থাকলেই চলে না। এর পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা, পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও কর্মসংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। বিশেষ করে জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে জাপানি ভাষা ও তাদের নিয়মানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে হার্টফুল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিথ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির ওপর একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণকে প্রশিক্ষিত করে জাপানে পাঠানো সম্ভব।
কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও বিসিজিটিটিআইয়ের উন্নত অবকাঠামোকে কাজে লাগিয়ে এই যৌথ উদ্যোগ দক্ষ জনশক্তি গড়তে বড় ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, তাদের অভিভাবক এবং হার্টফুল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন