সংবাদ

শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৫১ এএম

শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। সকালে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন। সকালে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত