সংবাদ

সাবেক কর্মচারীর বাসা থেকে উদ্ধার হলো বিপুল ত্রাণের মালামাল

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

সাবেক কর্মচারীর বাসা থেকে উদ্ধার হলো বিপুল ত্রাণের মালামাল
ছবি : সংবাদ

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরে ওই কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শ্রীপুরের ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় আবদুল বাকেরের বাসা থেকে ১০ বস্তা ত্রাণ ও ৩ বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়। এসব বস্তায় ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল এবং হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ার প্যাকেট পাওয়া যায়। ২০২৪ সালে আবদুল বাকের ফুলগাজীতে কর্মরত ছিলেন, বর্তমানে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত থাকলেও তার পরিবার ফুলগাজীতেই থাকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, উদ্ধার করা মালামাল এখন থানার হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পণ্য ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাবেক কর্মচারীর বাসা থেকে উদ্ধার হলো বিপুল ত্রাণের মালামাল

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবদুল বাকেরের ভাড়া বাসা থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফুলগাজী বাজার এলাকার দক্ষিণ শ্রীপুরে ওই কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করেন উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শ্রীপুরের ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় আবদুল বাকেরের বাসা থেকে ১০ বস্তা ত্রাণ ও ৩ বস্তা শুকনা খাবারের প্যাকেট জব্দ করা হয়। এসব বস্তায় ৩০০ কেজি চাল, ৩২ লিটার সয়াবিন তেল, ৩০ কেজি লবণ, ৩০ কেজি চিনি, ৩৩ কেজি মসুর ডাল এবং হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ার প্যাকেট পাওয়া যায়। ২০২৪ সালে আবদুল বাকের ফুলগাজীতে কর্মরত ছিলেন, বর্তমানে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত থাকলেও তার পরিবার ফুলগাজীতেই থাকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, উদ্ধার করা মালামাল এখন থানার হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউসার হামিদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া পণ্য ২০২৪-২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত