সংবাদ

ঠাকুরগাঁওকে সাজানোর নজরকাড়া এক উদ্যোগ

 প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

ঠাকুরগাঁওকে সাজানোর নজরকাড়া এক উদ্যোগ
ছবি : সংবাদ

“সবুজে সাজুক পথ, নির্মল হোক আগামী দিনের ঠাকুরগাঁও”–এই প্রত্যয় নিয়ে ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগর মুন্সিরহাট এলাকায় সড়ক বিভাজকে (ডিভাইডার) দুই শতাধিক ফুলের চারা রোপণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শহরের সৌন্দর্য বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসীন ভূঁইয়া, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি ডালিয়া নাসরিন ও সাধারণ সম্পাদক রুনা লায়লা। এ সময় আরও উপস্থিত ছিলেন এসপিডিএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার এবং ঠাকুরগাঁও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নবীন হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইট-পাথরের ধূসর শহরকে প্রাণবন্ত করতে সবুজের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঠাকুরগাঁওকে একটি মডেল ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

এসপিডিএসের নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, 'আমাদের লক্ষ্য শহরকে সবুজে সাজানো এবং মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা। আগামীতেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওকে সাজানোর নজরকাড়া এক উদ্যোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত