চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের অনন্য নজির স্থাপন করেছে যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ। উপজেলার ঘোষপাড়া এলাকার এই দুই মেধাবী শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ অর্জন করে এলাকায় আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।
কৌশিক ও সুপ্তি মতলব সদর বাজারের মিষ্টি ব্যবসায়ী সজল চন্দ্র ঘোষ ও গৃহিণী মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তারা স্থানীয় কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ছিল। একই পরিবারের যমজ ভাই-বোনের এই গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তিতে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে উৎসবের আমেজ।
উচ্ছ্বসিত বাবা সজল ঘোষ বলেন, তার দুই সন্তানই শুরু থেকে পড়াশোনায় মনোযোগী ছিল, আর এই সাফল্যে পরিবারের সবাই আজ আনন্দিত। সন্তানদের এই অর্জনের পেছনে মা-বাবা, শিক্ষক ও অধ্যক্ষের নিরলস অনুপ্রেরণার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে কৌশিক ও সুপ্তি।
ভবিষ্যতে কৌশিক বায়োকেমিস্ট হয়ে চিকিৎসা ও বিজ্ঞান গবেষণার মাধ্যমে মানবকল্যাণে কাজ করতে চায়, আর সুপ্তির স্বপ্ন চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা নিয়ে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। যমজ এই ভাই-বোনের সাফল্য মতলব দক্ষিণের শিক্ষা অঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি সাধারণ পরিবারের সন্তানদের মধ্যেও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন