সংবাদ

পাহাড়ের প্রাণ বাঁচাতে এলো নতুন ‘প্রকৃতি’

প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

পাহাড়ের প্রাণ বাঁচাতে এলো নতুন ‘প্রকৃতি’
খাগড়াছড়িতে ‘প্রকৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি : সংবাদ

পার্বত্য চট্টগ্রামের বিপন্ন জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে সংকলন গ্রন্থ ‘প্রকৃতি’। বুধবার (১২ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি-র উদ্যোগে প্রকাশিত এই বইটিতে পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন লেখকের প্রবন্ধ ও দুর্লভ সব আলোকচিত্র স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের জীববৈচিত্র্যের মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম এক অনন্য ও সংবেদনশীল অঞ্চল। বাংলাদেশের মোট জীববৈচিত্র্যের প্রায় ৮০ শতাংশই এ অঞ্চলে বিদ্যমান। কিন্তু ক্রমাগত বন উজাড় ও পাহাড় কাটার ফলে এই অমূল্য সম্পদ এখন হুমকির মুখে। এই ধ্বংসলীলা বন্ধ করতে না পারলে পাহাড়ের অস্তিত্ব সংকটে পড়বে বলে তারা সতর্ক করেন।

বায়োডাইভারসিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি-র প্রতিষ্ঠাতা সবুজ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াছ মেহদী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান এবং বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

বক্তারা আরও বলেন, পাহাড়ের প্রকৃতিকে বাঁচাতে হলে কেবল বই প্রকাশই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তারা বন রক্ষা ও অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

পাহাড়ের প্রাণ বাঁচাতে এলো নতুন ‘প্রকৃতি’

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত