সংবাদ

ঘর তৈরিতে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

ঘর তৈরিতে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নিরাপদ আবাসন নিশ্চিতে নতুন উদ্যোগ নিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তে ১০০ মিলিয়ন (১০ কোটি) মার্কিন ডলারের একটি ঋণ অনুমোদন করেছে সংস্থাটি, যার বড় একটি অংশ খরচ হবে দুর্যোগসহনশীল ঘরবাড়ির তৈরিতে। বিশেষ করে সুবিধা বঞ্চিত নারী ও জলবায়ু ঝুঁকিতে থাকা পরিবারের জীবনমান উন্নয়নে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ বা অন্তর্ভুক্তিমূলক সাশ্রয়ী আবাসন অর্থায়ন প্রকল্পের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অনুমোদিত বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) মাধ্যমে তৃণমূলের মানুষের হাতে এই ঋণ পৌঁছাবে। জামানতবিহীন ও দীর্ঘমেয়াদি এই ক্ষুদ্রঋণ নিয়ে সাধারণ মানুষ নিজেদের ঘর নির্মাণ, সংস্কার বা আধুনিকায়ন করতে পারবেন।

এডিবির তথ্যমতে, দেশে নিম্ন আয়ের পরিবার কিংবা অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের পক্ষে ব্যাংক থেকে প্রচলিত বন্ধকী ঋণ পাওয়া একপ্রকার অসম্ভব। ফলে তাদের জন্য মানসম্মত আবাসনের বড় ঘাটতি থেকে যায়। এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানান, নিরাপদ আবাসন মানুষের মর্যাদা ও জীবনযাপনের মূল ভিত্তি। এই প্রকল্প দরিদ্র দূরীকরণ, সামাজিক সুরক্ষা এবং টেকসই অর্থনীতিতে বড় অবদান রাখবে।

প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে প্রায় ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার অর্থাৎ ৮০ শতাংশই হবেন নারী ঋণগ্রহীতা। এছাড়া জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকিতে থাকা অঞ্চলের অন্তত ২৪ হাজার পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।

এতে ঋণের পাশাপাশি জমি ও অর্থের অধিকার সংক্রান্ত সচেতনতা বাড়াতে কাজ করা হবে। নারীদের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে স্বামীদের সহ-অবস্থান সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের নিয়ম রাখা হচ্ছে। পাশাপাশি বন্যা, জলোচ্ছ্বাস ও অতিরিক্ত উত্তাপ সহনশীল বাড়ি নির্মাণের উপযোগী নকশা ও পরামর্শও দেওয়া হবে।

এই তহবিলের ১০০ মিলিয়ন ডলারের মধ্যে ৪০ মিলিয়ন ডলার সরাসরি জলবায়ু অভিযোজন সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থার মানোন্নয়নে আরও ৬ লাখ ডলারের অনুদান দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঘর তৈরিতে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত