সাতক্ষীরার কলারোয়ায় একটি ক্ষিপ্ত কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ২৪ জন আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল চারটার মধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন - হাসিব হোসেন (১৫), নিমারুল (৭০), সাওতা (১৫), রওশন আরা (৫২), পারভীন (৩৪), রোমেছা খাতুন (৬০), তাসকিন (৩), আব্দুর রহমান (৩৫), রোজিনা খাতুন (৩৫), রাফান (১১), মুন্নি খাতুন (৪০), মায়ান (৭), রাজিয়া খাতুন (৮), নাইম (৩), ফারহান হোসেন (২), নুর ইসলাম (৫৮), শান্তা (১৬), গণেশ সরকারের আট বছরের মেয়ে, রোকেয়া খাতুন (৭০), হুমায়রা (৩), আনন্দ (৪৫), আরিজুল (৪০) এবং মুজাহিদ (৯)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি পাগলা কুকুর উপজেলার বিভিন্ন গ্রামে ছোটাছুটি করার সময় সামনে যাঁকে পেয়েছে, তাকেই কামড় দিয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও বৃদ্ধ রয়েছেন।
ঘটনার পর আক্রান্ত ব্যক্তিরা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের টিকা (ভ্যাকসিন) নিয়ে বাড়ি ফিরে গেছেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শফিকুল ইসলাম ২৪ জন কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন