সংবাদ

মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি সার জব্দ, আটক ৪

প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম

মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি সার জব্দ, আটক ৪
ছবি : সংবাদ

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুরের মো. পারভেজ হোসেন (৩৭) এবং নোয়াখালীর মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ (৪০)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেছেন।

চরফ্যাশন থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বেতুয়া লঞ্চঘাটে একটি ট্রাক থেকে ট্রলারে সার তোলা হচ্ছে। ওই রাতেই অভিযান চালিয়ে ২৯৩ বস্তা সারসহ একটি ট্রাক ও ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এসব সার ট্রলারে করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা করে আটক ব্যক্তিদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক ট্রাকচালককে ধরার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি সার জব্দ, আটক ৪

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুরের মো. পারভেজ হোসেন (৩৭) এবং নোয়াখালীর মো. সিরাজ (৫৭), মো. সোহেল (২৮) ও মো. শাহারাজ (৪০)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেছেন।

চরফ্যাশন থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বেতুয়া লঞ্চঘাটে একটি ট্রাক থেকে ট্রলারে সার তোলা হচ্ছে। ওই রাতেই অভিযান চালিয়ে ২৯৩ বস্তা সারসহ একটি ট্রাক ও ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এসব সার ট্রলারে করে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় মামলা করে আটক ব্যক্তিদের আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক ট্রাকচালককে ধরার চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত