বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের প্রশাসনে বড় ধরনের রদবদল এনে গাজীপুর, খুলনা ও কুষ্টিয়া জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। একই আদেশে এসব জেলায় দায়িত্ব পালনরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাইওয়ে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
বুধবার
(১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ
রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি
পর্যবেক্ষণ ও প্রশাসনিক কাজের
গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই এই পদায়ন ও
বদলি আদেশ জারি করা
হয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার
মোহাম্মদ জসীম উদ্দিনকে বদলি
করে গাজীপুর জেলা পুলিশ সুপার
হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ স্টাফ কলেজের সরকার ওমর ফারুককে খুলনা
জেলা পুলিশ সুপার এবং সিলেট ডিআইজি
রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে
কুষ্টিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
একই
আদেশে জেলা পর্যায়ে কর্মরত
কর্মকর্তাদের অন্যান্য ইউনিটে বদলি করা হয়।
এর মধ্যে গাজীপুর জেলা পুলিশ সুপার
মো. শরিফ উদ্দিন ও
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার
মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
অপরদিকে,
খুলনা জেলা পুলিশ সুপার
মোহাম্মদ তাজুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন