সংবাদ

নিয়োগে অনিয়ম: উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রত্যাহার

প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:১৯ পিএম

নিয়োগে অনিয়ম: উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রত্যাহার
ছবি : সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সমাজসেবা অধিদপ্তরের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, শরিফুল ইসলামকে ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বিকেলে প্রধান কার্যালয়ে যোগ দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে এই আদেশ ‘স্ট্যান্ড রিলিজ’ (তৎক্ষণাৎ অবমুক্ত) হিসেবে গণ্য করা হবে।

সরেজমিনে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে শরিফুল ইসলামকে পাওয়া যায়নি। তার বিষয়ে দপ্তরের কর্মচারীরাও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে দপ্তরের একটি সূত্র জানায়, তথ্য সংগ্রহকারী পদের ফলাফল প্রকাশের পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠায় তিনি আর অফিসে আসেননি। তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশকে প্রাধান্য দিয়েছেন। চূড়ান্ত তালিকায় উত্তীর্ণদের বড় একটি অংশই নির্দিষ্ট রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এমনকি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরাও এই তালিকায় স্থান পেয়েছেন বলে দাবিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নিয়োগে অনিয়ম: উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) সমাজসেবা অধিদপ্তরের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে প্রধান কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, শরিফুল ইসলামকে ১৩ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বিকেলে প্রধান কার্যালয়ে যোগ দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে এই আদেশ ‘স্ট্যান্ড রিলিজ’ (তৎক্ষণাৎ অবমুক্ত) হিসেবে গণ্য করা হবে।

সরেজমিনে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে শরিফুল ইসলামকে পাওয়া যায়নি। তার বিষয়ে দপ্তরের কর্মচারীরাও কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে দপ্তরের একটি সূত্র জানায়, তথ্য সংগ্রহকারী পদের ফলাফল প্রকাশের পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠায় তিনি আর অফিসে আসেননি। তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশকে প্রাধান্য দিয়েছেন। চূড়ান্ত তালিকায় উত্তীর্ণদের বড় একটি অংশই নির্দিষ্ট রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এমনকি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরাও এই তালিকায় স্থান পেয়েছেন বলে দাবিতে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত