সংবাদ

ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদি প্রবাসী

সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
সোহেল সাশ্রু, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদি প্রবাসী
ছবি : সংবাদ

স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন আহমেদ (২৭) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী তুলি বেগম (২১) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মালিহাতা এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ভৈরব পৌর শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকার বাসিন্দা ও পূবালী ব্যাংক ভবনের মালিক প্রয়াত বাক্কী মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ভৈরব কমলপুর মাদ্রাসা মাঠে ইয়াসিনের জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন চলছে শোকের মাতম।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন সৌদি আরবে ফুড ডেলিভারির কাজ করতেন। দীর্ঘ ১৭ মাস পর গত ২৪ জুলাই তিনি দেশে আসেন। ১৭ অক্টোবর তার পুনরায় সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল। ৫ বছর আগে বিয়ে করা ইয়াসিন ও তুলি দম্পতির আলিফ নামে দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের স্বজনেরা জানান, ১২ আগস্ট বিকেলে সন্তানকে বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সরাইলের তিন্তা নদীর পাড়ে ‘মিনি কক্সবাজার’ এলাকায় ঘুরতে যান ইয়াসিন। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যার দিকে মালিহাতা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। তুলির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদি প্রবাসী

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত