সংবাদ

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রস্তুতিমূলক সভা
ছবি : সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিভিন্ন দিক সভায় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করা জরুরি। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে সভায় উপজেলার প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিভিন্ন দিক সভায় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করা জরুরি। শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত