সংবাদ

পবিপ্রবিতে র‍্যাগিং: ৫ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ৩ দিনে

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

পবিপ্রবিতে র‍্যাগিং: ৫ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ৩ দিনে
ছবি : সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে গঠিত কমিটিতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন - বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আব্দুর রহিম এবং বিজয়-২৪ হলের সহকারী হল প্রভোস্ট মো. ফয়সাল। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয়-২৪ হলের আরেক সহকারী হল প্রভোস্ট মো. নজরুল ইসলাম।

তদন্ত কমিটিকে র‍্যাগিংয়ের ঘটনার কারণ উদ্ঘাটন, জড়িতদের চিহ্নিত করা, অপরাধের মাত্রা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। ভাইস চ্যান্সেলরের (উপাচার্য) অনুমোদনক্রমে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পবিপ্রবিতে র‍্যাগিং: ৫ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ৩ দিনে

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিংয়ের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়-২৪ হলে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে গঠিত কমিটিতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন - বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. আব্দুর রহিম এবং বিজয়-২৪ হলের সহকারী হল প্রভোস্ট মো. ফয়সাল। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয়-২৪ হলের আরেক সহকারী হল প্রভোস্ট মো. নজরুল ইসলাম।

তদন্ত কমিটিকে র‍্যাগিংয়ের ঘটনার কারণ উদ্ঘাটন, জড়িতদের চিহ্নিত করা, অপরাধের মাত্রা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। ভাইস চ্যান্সেলরের (উপাচার্য) অনুমোদনক্রমে গঠিত এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত