সংবাদ

১৫ দিনে ৩ মৃত্যু: চুয়েটের সব পুকুরে নামার ওপর কঠোর নিষেধাজ্ঞা

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

১৫ দিনে ৩ মৃত্যু: চুয়েটের সব পুকুরে নামার ওপর কঠোর নিষেধাজ্ঞা
ছবি : সংবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুকুরে নামা, সাঁতার কাটা বা গোসল করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি ক্যাম্পাসের পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর অকালমৃত্যুর পরিপ্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজ হিসেবে গণ্য হবে এবং ওই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রচলিত নিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ শাহ হল ও কবি নজরুল হলের মধ্যবর্তী পুকুরে গোসলে নেমে ডুবে মারা যান অর্ণব দত্ত ও শান্ত দেব নামের দুই মেধাবী শিক্ষার্থী। ফুটবল খেলা শেষে পুকুরে সাঁতার কাটতে গিয়ে তারা তলিয়ে যান। এর ঠিক ১৫ দিন আগে ২৮ জুলাই একই পুকুরে ডুবে প্রাণ হারান অর্ণব সাহা নামের আরেক শিক্ষার্থী। দুই সপ্তাহের ব্যবধানে একই জায়গায় তিনটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় ক্যাম্পাসজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ওই পুকুরটিতে বর্তমানে সংস্কারকাজ চলছে। দুর্ঘটনার পরপরই গতকাল বিকেলে টিনের বেড়া দিয়ে পুকুরঘাটের সব কটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সংস্কারকাজ চলায় পুকুরের চারপাশ এখনো কিছুটা উন্মুক্ত রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণেই পুরো ক্যাম্পাস এলাকায় পানি নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

১৫ দিনে ৩ মৃত্যু: চুয়েটের সব পুকুরে নামার ওপর কঠোর নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত