সংবাদ

পঞ্চগড়ে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন, সীমান্তে কড়া নজরদারির প্রত্যয়

প্রতিনিধি, পঞ্চগড়
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

পঞ্চগড়ে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন, সীমান্তে কড়া নজরদারির প্রত্যয়
ছবি : সংবাদ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের বলেছেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি বজায় রেখেছে। মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপির (বর্ডার আউটপোস্ট) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন নবনির্মিত এই বিওপির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের বলেন, টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার সীমান্তের নজরদারি বাড়াতে এই মাধুপাড়া বিওপি কার্যকর ভূমিকা পালন করবে। এর ফলে ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রিজিয়ন কমান্ডার ফিতা কেটে বিওপির উদ্বোধন করেন। এরপর তিনি প্যারেড পরিদর্শন ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন তিনি। সবশেষে সীমান্ত সুরক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন, সীমান্তে কড়া নজরদারির প্রত্যয়

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের বলেছেন, সীমান্তে বিজিবি কার্যকর নজরদারি বজায় রেখেছে। মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপির (বর্ডার আউটপোস্ট) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন নবনির্মিত এই বিওপির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন ও নামফলক উন্মোচন করেন।

ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের বলেন, টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার সীমান্তের নজরদারি বাড়াতে এই মাধুপাড়া বিওপি কার্যকর ভূমিকা পালন করবে। এর ফলে ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সীমান্ত সুরক্ষায় সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রিজিয়ন কমান্ডার ফিতা কেটে বিওপির উদ্বোধন করেন। এরপর তিনি প্যারেড পরিদর্শন ও জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন তিনি। সবশেষে সীমান্ত সুরক্ষা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত