সংবাদ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
ছবি : সংবাদ

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলের ওই ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ র‍্যাব, সিআইডি ও জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের ঘটনা নিয়ে জেলা আইনজীবী সমিতির এপিপি কামরুজ্জামান জামাল বলেন, ‘আদালত প্রাঙ্গণে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এই হামলা চালিয়েছে বলে আমাদের ধারণা।’

বানারীপাড়া থেকে আসা বিচারপ্রার্থী রুনু বেগম বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে আমি এখনো আতঙ্কে আছি। তবে আজ কোর্টে এসে দেখছি পুলিশ পাহারা বাড়ানো হয়েছে এবং তল্লাশি করা হচ্ছে।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক হয়েছে। বর্তমানে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তের স্বার্থে পুলিশ এখনই বিস্তারিত কিছু না জানালেও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে বলে নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর আদালতের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলের ওই ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনায় সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারসহ র‍্যাব, সিআইডি ও জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের ঘটনা নিয়ে জেলা আইনজীবী সমিতির এপিপি কামরুজ্জামান জামাল বলেন, ‘আদালত প্রাঙ্গণে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এই হামলা চালিয়েছে বলে আমাদের ধারণা।’

বানারীপাড়া থেকে আসা বিচারপ্রার্থী রুনু বেগম বলেন, ‘বিস্ফোরণের শব্দ শুনে আমি এখনো আতঙ্কে আছি। তবে আজ কোর্টে এসে দেখছি পুলিশ পাহারা বাড়ানো হয়েছে এবং তল্লাশি করা হচ্ছে।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিরাপত্তা নিশ্চিত করতে বৈঠক হয়েছে। বর্তমানে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি প্রবেশপথে তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তের স্বার্থে পুলিশ এখনই বিস্তারিত কিছু না জানালেও জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে বলে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত