সংবাদ

৮ বছর পর হারানো পদ ফিরে পেলেন অধ্যক্ষ আসাদুজ্জামান

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

৮ বছর পর হারানো পদ ফিরে পেলেন অধ্যক্ষ আসাদুজ্জামান
ছবি : সংবাদ

দীর্ঘ আট বছরের আইনি লড়াই আর নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঝিলবাড়ী কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চাবি ও দায়িত্ব ফিরে পেয়েছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আসাদুজ্জামান। আদালতের রায় এবং স্থানীয় সুশীল সমাজ ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে কলেজটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গেই দায়িত্ব পালন করছিলেন আসাদুজ্জামান। ২০১০ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। কিন্তু এর কিছুদিন পর পদ নিয়ে বিরোধের জেরে তাকে কলেজ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পদের এই দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত। দীর্ঘ সাত-আট বছর বন্ধ থাকে কলেজের সব কার্যক্রম, এতে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হয়।

পদ ফিরে পেতে আসাদুজ্জামান আদালতের দ্বারস্থ হয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তার পক্ষেই রায় দেন। আসাদুজ্জামান জানান, বিবাদীপক্ষ আপিল করলেও উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

সম্প্রতি এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা কলেজটি পুনরায় চালুর তাগিদ দেন। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ আসাদুজ্জামানের হাতে কলেজের চাবি হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম বিপ্লব বলেন, ‘মামলা-মোকদ্দমার কারণে দীর্ঘদিন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ছিল। আদালতের রায়ের পর এলাকাবাসীর স্বার্থে আজ আবার কলেজটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই প্রতিষ্ঠানটি সুন্দরভাবে চলুক।’

দায়িত্ব ফিরে পেয়ে আবেগাপ্লুত আসাদুজ্জামান বলেন, ‘শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। দীর্ঘদিন প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার সহযোগিতায় আমি আমার ঘরে ফিরতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা।’ কলেজটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে তিনি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

৮ বছর পর হারানো পদ ফিরে পেলেন অধ্যক্ষ আসাদুজ্জামান

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত