সংবাদ

যে গাড়িটি ছিল জীবিকা, সেটিই কেড়ে নিল প্রাণ

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:১২ পিএম

যে গাড়িটি ছিল জীবিকা, সেটিই কেড়ে নিল প্রাণ
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে নিজের ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার বড়চওনা ইউনিয়নের কুতুবপুর উত্তর ইছামতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ওই এলাকার বুজরত আলীর ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন এবং ওই আয়েই তার সংসার চলত।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার ভোরবেলা থেকে ইজিবাইকটি বাড়ির সামনে চার্জে দেওয়া ছিল। সকাল ৭টার দিকে শাহ আলম গাড়িটি চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাহ আলমের স্বজনদের মাঝে এখন শোকের মাতম চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় কুতুবপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

যে গাড়িটি ছিল জীবিকা, সেটিই কেড়ে নিল প্রাণ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে নিজের ইজিবাইক চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার বড়চওনা ইউনিয়নের কুতুবপুর উত্তর ইছামতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ওই এলাকার বুজরত আলীর ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন এবং ওই আয়েই তার সংসার চলত।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার ভোরবেলা থেকে ইজিবাইকটি বাড়ির সামনে চার্জে দেওয়া ছিল। সকাল ৭টার দিকে শাহ আলম গাড়িটি চার্জ থেকে খুলতে যান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাহ আলমের স্বজনদের মাঝে এখন শোকের মাতম চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় কুতুবপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত