সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের শুভ উদ্বোধন

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের শুভ উদ্বোধন
ছবি : সংবাদ

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) চবি কলা ও মানববিদ্যা অনুষদে ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভসূচনা হয়।

পরবর্তীতে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফরকান এটিকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চীনা ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে চর্চার সুযোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি বলেন, এই ইনস্টিটিউট দুটি দেশের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিনিময়ে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে চবির উপ-উপাচার্যদ্বয়, ডিনবৃন্দ, চীনা প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুই দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) চবি কলা ও মানববিদ্যা অনুষদে ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভসূচনা হয়।

পরবর্তীতে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফরকান এটিকে একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চীনা ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে চর্চার সুযোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে। ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান চাওছি বলেন, এই ইনস্টিটিউট দুটি দেশের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিনিময়ে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে চবির উপ-উপাচার্যদ্বয়, ডিনবৃন্দ, চীনা প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুই দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত