সংবাদ

মহেশপুর সীমান্তে মাদক ও ওষুধ উদ্ধার, নারী-শিশুসহ আটক ৪

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

মহেশপুর সীমান্তে মাদক ও ওষুধ উদ্ধার, নারী-শিশুসহ আটক ৪
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট, ভারতীয় ওষুধ ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় এক শিশু ও দুই নারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫৬টি ভায়াগ্রা ট্যাবলেট এবং ৯০০টি ভারতীয় ওষুধ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে শনিবার রাত পৌনে দুইটার দিকে সামন্তা বিওপির বিজিবি সদস্যরা কচুয়ারপোতা গ্রামের একটি ঘাসখেতে অভিযান চালান। সেখান থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, শনিবার ভোরে শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করে বিজিবির বিশেষ টহল দল। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের অভ্যন্তরে বলে জানা গেছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা মাদক ও ওষুধের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মহেশপুর সীমান্তে মাদক ও ওষুধ উদ্ধার, নারী-শিশুসহ আটক ৪

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট, ভারতীয় ওষুধ ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় এক শিশু ও দুই নারীসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫৬টি ভায়াগ্রা ট্যাবলেট এবং ৯০০টি ভারতীয় ওষুধ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। উদ্ধার করা এসব ওষুধের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে শনিবার রাত পৌনে দুইটার দিকে সামন্তা বিওপির বিজিবি সদস্যরা কচুয়ারপোতা গ্রামের একটি ঘাসখেতে অভিযান চালান। সেখান থেকে ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, শনিবার ভোরে শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করে বিজিবির বিশেষ টহল দল। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের অভ্যন্তরে বলে জানা গেছে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধার করা মাদক ও ওষুধের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আটক চারজনকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত