সংবাদ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত
নারায়গঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলির সময় গ্রেপ্তায় দুই মাদক কারবারি।

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। এ ছাড়া পুলিশের গুলিতে আহত হয়েছেন জসিম (২৪) নামের এক অস্ত্রধারী। তাকে ও আটক মোহনকে (২৩) নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা দুজনই স্থানীয় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুরে ইসদাইর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৭ থেকে ৮ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ধাওয়া করে জসিম ও মোহনকে আটক করা হয়। জসিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ফতুল্লার ইসদাইর রেললাইন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন-ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার ও কনস্টেবল রাশিদুল। এ ছাড়া পুলিশের গুলিতে আহত হয়েছেন জসিম (২৪) নামের এক অস্ত্রধারী। তাকে ও আটক মোহনকে (২৩) নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তারা দুজনই স্থানীয় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুরে ইসদাইর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৭ থেকে ৮ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ধাওয়া করে জসিম ও মোহনকে আটক করা হয়। জসিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সন্ত্রাসীদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত