সংবাদ

এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৭ পিএম

এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের স্থান নিয়ে আয়োজিত এক বৈঠকে এই ঘটনা ঘটে। সংসদ সদস্য এই হামলার জন্য জামায়াতে ইসলামী ও এনসিপিকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে দলটি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলায় টিটিসি ভবন কোথায় নির্মিত হবে-ধানগড়া নাকি চান্দাইকোনা এলাকায়, তা নিয়ে গত কয়েক দিন ধরে স্থানীয়দের মধ্যে বিরোধ চলছে। ধানগড়াবাসীর দাবি প্রশাসনিক কেন্দ্রে এটি হোক, অন্যদিকে চান্দাইকোনাবাসীর দাবি বিকেন্দ্রীকরণের। এ নিয়ে আজ বিকেলে ধানগড়া এলাকায় এক বৈঠকে বসেন এমপি আয়নুল হক। আলোচনার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হলে এমপি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পেছন থেকে তার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়।

ঘটনার পর এক ভিডিও বার্তায় এমপি আয়নুল হক অভিযোগ করেন, ‘টিটিসি ভবন নিয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা আমার গাড়িতে হামলা চালান। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত স্থানেই ভবন হবে।’

তবে এই অভিযোগ অস্বীকার করে সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘এটি বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের ফল। নিজেদের কোন্দলের দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। এদিকে হামলার প্রতিবাদে সন্ধ্যায় চান্দাইকোনা ও ধানগড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত