সংবাদ

হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রতিমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রতিমন্ত্রীর

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও পরে সাভার উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিন বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে  এ সময় জানান প্রতিমন্ত্রী।

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে, শুধু অবকাঠামো তৈরি করলেই চলবে না; সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা পাবে না।’

এ জন্যই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বর্তমান পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও পরে সাভার উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। আজ চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিন বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে  এ সময় জানান প্রতিমন্ত্রী।

সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে, শুধু অবকাঠামো তৈরি করলেই চলবে না; সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা পাবে না।’

এ জন্যই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি করে একটি ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত