সংবাদ

৩০ বছরের রেকর্ড ভাঙল ইন্ডিয়ানার বন্যা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৫০ এএম

৩০ বছরের রেকর্ড ভাঙল ইন্ডিয়ানার বন্যা
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে অঙ্গরাজ্যটির জনজীবন। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতি নিয়ে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট দ্রুতই ‘প্রেসিডেন্সিয়াল ইমারজেন্সি ডিক্লারেশন’ বা জরুরি অবস্থা জারির আবেদন অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে গভর্নর ব্রন এই সহায়তার জন্য প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইন্ডিয়ানাপোলিসের মেয়র জো হগসেট জানিয়েছেন, গত ৩০ বছরের মধ্যে এই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মাত্র দুই দিনে কিছু এলাকায় ২৮০ মিলিমিটারের (১১ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হোয়াইট রিভারসহ প্রধান নদ-নদীগুলোর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় নিহতদের মধ্যে ৫৮ বছর বয়সী এক নারী রয়েছেন, যিনি গাড়ি চালিয়ে প্লাবিত রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। এ ছাড়া জেনিংস কাউন্টিতে বাড়ির ওপর গাছ উপড়ে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকর্মীরা এখনো নৌকা নিয়ে পানিবন্দী মানুষদের সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। গভর্নর ব্রন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জনসাধারণকে বন্যার পানি থেকে দূরে থাকার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

৩০ বছরের রেকর্ড ভাঙল ইন্ডিয়ানার বন্যা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত