সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সামিট পুরো, এক্সিলারেট অর্ধেক সক্ষমতায় চালু: গ্যাস সরবরাহ বেড়ে ২,৪২৫ মিলিয়ন ঘনফুট - সংবাদ

চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বেড়েছে। মহেশখালীর সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এলএনজি টার্মিনাল থেকেই এখন গ্যাস পাওয়া যাচ্ছে। গতকাল বিকেলে এক্সিলারেট থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) এবং সামিট থেকে ৫১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এদিকে দেশীয় উৎস (গ্যাসক্ষেত্র) থেকে ১৬১৫ এমএমসিএফ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সব মিলিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ২৪২৫ মিলিয়ন বা ২৪৫ দশমিক ৫ কোটি ঘনফুট। রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্যাসের অভাবে শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ - প্রথম আলো

গ্যাস ও বিদ্যুৎ–সংকটে ভুগছে দেশের গ্যাসনির্ভর ছোট-বড় সব কারখানা। ইতিমধ্যে নিত্যপণ্যসহ ওষুধ, সিরামিক, ইস্পাতসহ গ্যাসনির্ভর প্রায় সব কারখানায় উৎপাদন কমেছে। অনেক কারখানায় উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি সংকটে রয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রাম এলাকার কারখানাগুলো। এদিকে ওষুধ, ইস্পাত, হিমাগার খাতের কিছু কারখানা বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করে সীমিত পরিসরে উৎপাদন চালু রেখেছে। এতে তাদের ব্যয় অনেক বেড়ে গেছে। 

গতকাল শনিবার নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার, গাজীপুর, চট্টগ্রাম, হবিগঞ্জ, ময়মনসিংহ ও খুলনা এলাকায় বিভিন্ন শিল্পকারখানার তথ্য নিয়েছে প্রথম আলো। দেশের বেশির ভাগ উৎপাদনমুখী বড় শিল্পকারখানা এসব এলাকায় অবস্থিত। 

প্রধানমন্ত্রীর ভারত সফর জানা যাবে আজ - মানবজমিন

বল এখনো ভারতের কোর্টে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর ত্বরিত দিল্লি ছুটে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ঢাকার বার্তা পৌঁছে দেয়া। ঢাকা ছাড়ার পরের দিন ১১ই আগস্ট সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ হয়। নরেন্দ্র মোদির বার্তা নিয়ে ত্রিবেদী শুক্রবার বিকালে ঢাকায় ফিরে এসেছেন। সূত্রের খবর, ফিরতি বার্তা নিয়ে আজ দিনের যেকোনো সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ত্রিবেদী। তাদের এই সাক্ষাতের পরই জানা যাবে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, কি যাচ্ছেন না। যদি নয়াদিল্লির তরফে ইতিবাচক বার্তা আসে তাহলে এ মাসেই প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা বেশি। তবে দিল্লির মনোভাব মনঃপূত না হলে ঢাকা বিকল্প সিদ্ধান্ত নিতে পারে। 

এলএনজি টার্মিনাল বাড়ানোর চেয়ে জরুরি গ্যাসের ত্রিমাত্রিক জরিপ ও রিগে বিনিয়োগ - বণিক বার্তা

গ্যাস সংকট মেটাতে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণে প্রাধান্য দিচ্ছে সরকার। এরই মধ্যে মহেশখালীতে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণে চীনের একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে। পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে আরো নতুন তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যদিও গ্যাস সংকটের টেকসই ও দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিতে এলএনজি টার্মিনাল বাড়ানোর চেয়ে এ খাতে অনুসন্ধান বৃদ্ধি, মজুদ নিশ্চিতে কূপ খননের পাশাপাশি ত্রিমাত্রিক জরিপ ও রিগে বিনিয়োগ করার ওপর জোর দেয়ার কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। 

জুয়ায় দিনে ৩০ নতুন সাইট - আজকের পত্রিকা

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।

পুলিশের হিসাব বলছে, বর্তমানে দেশে ৫৮৬টি জুয়ার সাইট সক্রিয়। এসব জুয়ার ওয়েবসাইটে অবৈধ লেনদেনে ব্যবহহৃত হচ্ছে ৩ হাজার ৮৬৪টি মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট। এতে দৈনিক ৩০০ থেকে ৫০০ কোটি টাকা লেনদেন হয়। অনলাইন জুয়ায় লেনদেন হওয়া টাকার বড় অংশ ক্রিপ্টোকারেন্সি ও ছন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয় বলেও অভিযোগ রয়েছে। 

সারের মজুত কমছে প্রভাব পড়ছে মাঠে - সমকাল

দেশে সারের মজুত ধীরে ধীরে কমছে। গুরুত্বপূর্ণ তিন ধরনের নন-ইউরিয়া সার যেমন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশের (এমওপি) মজুত এরই মধ্যে নিরাপদ সীমার নিচে নেমে গেছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্র জানায়, ডিএপির ঘাটতি সবচেয়ে বেশি। আমন মৌসুমে এসব সারের চাহিদা বাড়ছে। এরই মধ্যে ডিএপি সার সংকটের আশঙ্কায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ২৬ জুলাই কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএডিসি। 

ঋণ আদায়ে বেক্সিমকোর সম্পত্তি নিলামে - যুগান্তর

খেলাপি ঋণ আদায়ে এবার বেক্সিমকো লিমিটেডের বন্ধক রাখা জমি নিলামে তুলেছে রূপালী ব্যাংক। ১৯১ কোটি টাকা আদায়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে ২৬ একর জমি ও সম্পত্তি নিলামে ডাকা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে শুক্রবার এই নিলাম বিজ্ঞপ্তির কথা জানানো হয়। তবে রূপালী ব্যাংকে বেক্সিমকোর মোট খেলাপি ঋণ ৪৮৩ কোটি টাকা। এছাড়া অন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে গ্রুপটির খেলাপি ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি। কোম্পানির মালিক দেশের বিতর্কিত ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। ব্যাংকের পক্ষ থেকে পাঠানো চিঠিতে সালমান এফ রহমানের ১৭নং ধানমন্ডির বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে।  

গ্যাস সঙ্কটের নেপথ্যে দীর্ঘ অব্যবস্থাপনা - নয়া দিগন্ত

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেয়া হলেও এসব কেন্দ্র চালু রাখার জন্য প্রয়োজনীয় প্রাথমিক জ্বালানির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। একই সময়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, বঙ্গোপসাগরে অনুসন্ধান কার্যক্রম ত্বরান্বিত করা এবং গ্যাসের বিকল্প উৎস তৈরির উদ্যোগও প্রত্যাশিত গতি পায়নি। ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও জ্বালানি নিরাপত্তা বাড়েনি। বরং এলএনজি ও অন্যান্য আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা বেড়েছে। 

বন্দি কারাগারে মুক্ত দুর্নীতি - বাংলাদেশ প্রতিদিন

যুগের সঙ্গে তাল মিলিয়ে কারাগারের কিছু সেবায় আধুনিকতার ছোঁয়া লাগলেও বদলায়নি পুরোনো অনিয়ম। কারাগারে কোনো বন্দি প্রবেশের পরই শুরু হয় অনৈতিক উপায়ে অর্থ হাতিয়ে নেওয়া। উন্নত খাবার সরবরাহ, অসুস্থ না হয়েও হাসপাতালে চিকিৎসার নামে আয়েশে থাকা, কারাগারে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ থেকে শুরু করে পছন্দমতো সেলে থাকাসহ পদে পদে দুর্নীতি হচ্ছে। এমনকি বন্দিদের দৈনন্দিন প্রয়োজনীয় কম্বল, ব্রাশ, পেস্ট, জুতা ও তোয়ালে ঘিরেও চলছে অঘোষিত বাণিজ্য। টাকা দিলে মিলছে সব বাড়তি সুবিধা আর টাকা না থাকলে নিয়মের বেড়াজালে আটকে যেতে হচ্ছে সাধারণ বন্দিদের।  

অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও - কালের কন্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

অর্থনৈতিক সংকট, দুর্বল ব্যাংক খাত, উচ্চ মূল্যস্ফীতি, অনিয়ন্ত্রিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার মতো চ্যালেঞ্জ মোকাবেলায় শুরু হয় বিএনপি সরকারের যাত্রা। এত সব নাজুক পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরদিন সরকারের প্রথম ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি বাস্তবায়নে তিনি নিজে ছুটছেন ‘রকেট’ গতিতে। ছুটছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, নিজে কোদাল হাতে খাল খনন, বৃক্ষরোপণ করে দেশের মানুষকে উৎসাহ দিয়ে চলেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত